কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বরাদ্দের সার অন্যত্র বিক্রির অভিযোগে জরিমানা

আজাদ সানি ॥ কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ও পাটিকাবাড়ী ইউনিয়নে বরাদ্দের সার অন্যত্র বিক্রির অভিযোগে বিসিআইসি’র অনুমোদিত দুই রাসায়নিক সার ডিলারকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (১৭ আগস্ট) সকালে পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূসরাত ইয়াসমিন। জানা যায়, গতকাল সোমবার সকালে গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের বাজারে অভিযান চালিয়ে বিসিআইসি অনুমোদিত রাসায়নিক সার ডিলার মেসার্স লাইফ এন্টারপ্রাইজকে বরাদ্দের সার অন্যত্র বিক্রির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন। অপরদিকে, একই অভিযোগে পাটিকাবাড়ী ইউনিয়নের পাটিকাবাড়ী বাজারে অভিযান চালিয়ে বিসিআইসি’র অনুমোদিত রাসায়নিক সার ডিলার মেসার্স মনিরুল ইসলাম ফান্নুকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ জরিমানার অর্থও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

দুই ইউনিয়নে পৃথক অভিযানে বরাদ্দের সার অন্যত্র বিক্রির অভিযোগে দুই সার ডিলারের কাছ থেকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূসরাত ইয়াসমিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর