কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

আল্লামা সাঈদীর শাহাদতবার্ষিকীতে কুষ্টিয়ায় দোয়া ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর তৃতীয় শাহাদতবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দুই শতাধিক মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) বাদ জুমা জেলার ছয়টি উপজেলার ৬৬টি ইউনিয়নে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয় বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন।

এ ছাড়া জেলার বিভিন্ন স্থানেও পৃথক কর্মসূচি পালন করা হয়। জেলা উলামা বিভাগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগেও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি হাফেজ আবদুল্লাহ আল মামুন। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন। কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর দহকোলা মসজিদে মাওলানা ফারুক আজম জিহাদীর নেতৃত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া সদর উপজেলা সভাপতি আজমুল ইসলাম। এ ছাড়া আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গা গোরস্থান মসজিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুষ্টিয়া সদর উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট বিশারত আলী মাস্টার, আইলচারা ইউনিয়ন সভাপতি মাওলানা খালিদ হাসান সিপাহীসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর