কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স
প্রকাশ: ১৫ই আগস্ট ২০২৬, ১:৩৪ এএম

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড নিমতলা চৌদুয়ার গ্রামের ঈদগাহ ও গোরস্থান সংলগ্ন মনোরম পরিবেশে ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারে ’চৌদুয়ার দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা’র শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) জুম্মার নামাজ আদায় শেষে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের তাওহীদি জনতার উপস্থিতিতে এক বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে মাদ্রাসার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ মিলাদ-দোয়া পরিচালনা করেন চৌদুয়ার গ্রাম জামে মসজিদের সম্মানিত ইমাম মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও উপস্থিতিবর্গ, মাদ্রাসার উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন এলাকার সামাজিক, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য: মুফতি কামরুজ্জামান প্রতিষ্ঠাতা পরিচালক, চৌদুয়ার দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা খন্দকার শাহীন আলম-সাংগঠনিক সম্পাদক, আমলা ইউনিয়ন বিএনপি, মো. নাসির উদ্দীন মল্লিক প্রচার সম্পাদক,
আমলা ইউনিয়ন বিএনপি, প্রফেসর সোলাইমান হোসেন স্বপন, মো. গোলাম খান সভাপতি, চৌদুয়ার জামে মসজিদ, মো. মজনু শেখ — সম্মানিত সেক্রেটারি, চৌদুয়ার জামে মসজিদ,আনিসুর রহমান ক্যাশিয়ার, চৌদুয়ার জামে মসজিদ, এছাড়াও স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামের সর্বস্তরের সাধারণ মুসল্লিরা উদ্বোধনী আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মহতি উদ্যোগ ও জমি দান:অঞ্চলে দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে মাদ্রাসাটি প্রতিষ্ঠার জন্য জমি দান করেছেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও ‘নিমতলা মিলন ফার্নিচার’-এর স্বত্বাধিকারী রাশেদুর রহমান মিলন।
তাঁর এই মহতি অবদানের জন্য এলাকাবাসী শুভকামনা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দোয়া ও সহযোগিতা কামনা, মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠানটির সার্বিক সাফল্য, দ্রুত অগ্রগতি এবং সুন্দর ইসলামিক শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য দেশের সকল ধর্মপ্রাণ মানুষের কাছে দোয়া, সহমর্মিতা ও সার্বিক সহযোগিতার আকুল আবেদন জানানো হয়েছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য