কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

পাটিকাবাড়ীতে দুই মাদক ব্যবসায়ী আটক

আজাদ সানি ॥ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানাধীন পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প মাদক বিরোধী অভিযান চালিয়ে রাসেল ও মোঃ শামীম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত রাসেল জোয়াদ আলীর ছেলে ও মোঃ শামীম ছলিম উদ্দিনের ছেলে। দুজনেই ইবি থানার গোস্বামী দূর্গাপুর ইউনিয়নের উত্তরমাগুরা গ্রামের বাসিন্দা।

পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের এস আই মনিরুজ্জামান মনির বলেন, শনিবার রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাগুরা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল ও শামীম অটোযোগে আলমডাঙ্গা হতে মাগুরায় মা’দক নিয়ে আসছেন বিক্রি করার উদ্দেশ্যে। এমন খবর পেয়ে ক্যাম্পের এএসআই মামুন-উর রশিদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে কুষ্টিয়া চুয়াডাঙ্গা সড়কের পাটিকাবাড়ীর পান্তাপাড়ার ব্রীজে অবস্থান করি।

সন্দেহভাজন অটোগাড়ী তল্লাশী চালিয়ে সেখানে রাসেল ও শামীম নামে দুইজন মাদক ব্যবসায়ীকে ১১০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজো করে জেলহাজতে প্রেরণ করি। তিনি আরও বলেন, আমার ক্যাম্প এলাকায় কোন মাদক ব্যবসায়ীদের ঠাঁই হবে না। মাদক বিরোধী এই অভিযান চলমান থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর