খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১ই আগস্ট ২০২৬, ১:৩২ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলার মহিলা বিভাগের উদ্যোগে ইউনিয়ন ও থানা পর্যায়ের দায়িত্বশীলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩১ জুলাই) সকালে কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে এই সমাবেশ আয়োজন করা হয়। সমাবেশে কুষ্টিয়া জেলার সকল ইউনিয়ন ও থানা পর্যায়ের দায়িত্বশীলাবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের তদারককারী মারজিয়া বেগম (এমপি)। তিনি তাঁর বক্তব্যে জাতীয় সংকট উত্তরণে ও সমাজ গঠনে নারীদের দূরদর্শী ভূমিকার কথা তুলে ধরে বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি গণ আন্দোলনে নারীদের সক্রিয় ভূমিকা ছিলো “দেশের যেকোনো ঐতিহাসিক রূপান্তরে নারীদের অবদান অনস্বীকার্য। একটি ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গঠনে নারীদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের তদারককারী শামীমা বেগম। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের দায়িত্বশীলাদের কে সামাজিক কাজের মাধ্যমে মানুষের পাশে দাড়াতে হবে। আরো বেশি সামাজিক মূল্যবোধ সংরক্ষণ এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলার ক্ষেত্রে মা ও নারীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা মহিলা বিভাগের সেক্রেটারি মমতাজ জাহানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন: যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মাসুমা পারভীন, যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ফিরোজা ইয়াসমিন বিউটি। সমাবেশে অঞ্চল ও জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেত্রী গন বক্তব্য রাখেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য