খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৮ই জুলাই ২০২৬, ৩:০ এএম

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মঞ্জুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় জি টি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আব্দুস সাত্তার মঞ্জু স্মৃতি সংসদ এবং জি টি শামসুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ ছরোয়ার হোসেন।
এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক ও নাট্যকার লিটন আব্বাস। বক্তারা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মঞ্জুর মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান, দেশপ্রেম, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং আদর্শিক জীবন সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ ও আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। শোকসভা শেষে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মঞ্জুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য