খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৫ই জুলাই ২০২৬, ৩:৮ এএম

সংবাদ বিজ্ঞপ্তি ॥ কুষ্টিয়ায় ২৯৩ তম স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় জিকে মাধ্যমিক বিদ্যালয়ে এ জলসা অনুষ্ঠিত হয়। কোর্স পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হারুন উর রশিদ, বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলা শাখার কমিশনার মোঃ জাকারিয়া, কেএম আশিকুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস কুষ্টিয়া জেলা শাখার সম্পাদক আশরাফুল হক উজ্জল। অনুষ্ঠান পরিচালনা করেন সিদ্দিকুর রহমান ও বকুল হোসেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য