খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১৯ই জুলাই ২০২৬, ৩:৩৭ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের রাধানগরে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এলাকাবাসীর আয়োজনে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও মোহামেডান স্পোটিং ক্লাবের সাবেক ফুটবলার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এছাড়া এ ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছের চারা রোপন করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জি: আশরাফুল ইসলাম শিপন প্রমূখ। এতে সভাপতিত্ব করেন মনোহরদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হায়াত আলী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মনোহরদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সানাউল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুবদল নেতা আব্দুর রহিম, টিক্কাসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখে। সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত। তিনি আরো বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা একটি জাতির মেরুদণ্ডকে শক্তিশালী করে। আজকের এই ফুটবল টুর্নামেন্ট প্রমাণ করে যে, আমাদের যুবসমাজ এখনো ইতিবাচক কাজে সম্পৃক্ত রয়েছে। তাদের এই উদ্যম ধরে রাখতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত। আমরা সবসময় ক্রীড়াবান্ধব কার্যক্রমকে সমর্থন করি এবং ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা জেলার জীবন নগর ফুটবল একাদশ ও সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়নের রাধানগর ফুটবল একাদশ অংশ গ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় রাধানগর চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। খেলা শেষে জেলা পরিষদের পক্ষ থেকে অধ্যক্ষ সোহরাব উদ্দিন স্থানীয়দের মাঝে ক্রীড়া সামগ্রী তুলে দেন এবং ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য