খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৯ই জুলাই ২০২৬, ২:৪২ এএম

আজাদ সানি ॥ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রুহের মাগফেরাত কামনায় কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের খেজুরতলা ওয়াপদা মাঠে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল করেছেন এলাকার মুসুল্লীরা। জানাজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি থানা জামায়াতের সহকারী সেক্রেটারী ও আসন্ন পাটিকাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ইব্রাহিম খলিল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- মুসলিম উম্মাহর ঐক্য, ন্যায়বিচার ও সাম্রাজ্যবাদবিরোধী চেতনা ধারণ করেই আমরা এই গায়েবানা জানাজার আয়োজন করেছি।
তার আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। আলী খামেনি ইরানে ইসলামী বিপ্লবের নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। পাটিকাবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মর্তুজা খানের সভাপতিত্বে এবং সেক্রেটারী ইসরাফিল এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক রবু, ইউনুচ আলী, রমজান আলী, আত্তাপ আলী, রোকনুজ্জামান সাবু, শেখ সুরত আলী সহ এলাকার গন্যমান্য মুসল্লীরা। বক্তব্য শেষে আয়াতুল্লাহ আলী খামেনিসহ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে গায়েবানা জানাজার নামাজে ইমামতি করেন মাওঃ কফিল উদ্দিন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে নিজের বাসভবনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য