খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৯ই জুলাই ২০২৬, ২:৩৪ এএম

নিজ সংবাদ ॥ আগামী ১৮ জুলাই ২০২৬ইং রোজ শনিবার বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে নাগরিক সমাবেশ বাস্তবায়ন করার লক্ষে জরুরি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। গতকাল ৮ জুলাই (বুধবার) কুষ্টিয়া কানাবিলের মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা শাখার অফিসে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে উক্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। নাগরিক সমাবেশ বাস্তবায়নের লক্ষে উপস্থিত নেতা কর্মীগণ বিভিন্ন দিকনির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা মোহাম্মদ আরিফুজ্জামান। সাংগঠনিক সম্পাদক, মাওলানা আব্দুল হাকিম সাংগঠনিক। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মিরপুর পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসেম। বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাওলানা আব্দুল মতিন। কুষ্টিয়া সদর শাখার সভাপতি, বশির উদ্দিন। কুষ্টিয়া পৌরসভা সভাপতি, মাওঃ হারুনুর রশিদ। সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম হিরোক।
দৌলতপুর থানা শাখার সাংগঠনিক সম্পাদক, মাওঃ আলি মুর্তজা। পোড়াদহ ইউনিউন শাখার সভাপতি, মাওলানা নাইম উদ্দিন। ইবি শাখার সাংগঠনিক সম্পাদক, মাওলানা শাহ জামাল। কুষ্টিয়া জেলা শাখার সহপ্রচার সম্পাদক, মো: ফয়সাল। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মোঃ তুষার সহ প্রমুখ। সভাপতির দোয়ার মাধ্যমে জরুরি পরামর্শ সভা সমাপ্ত ঘোষনা করা হয়।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য