বিশেষ প্রতিনিধি ॥ গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কুষ্টিয়ার পোড়াদহ ইউনিয়ন পরিষদে ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধি করতে, গতকাল রবিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে” প্রতিপাদ্যকে সামনে রেখে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন, পারুল আকতার, চিফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ন জেলা ও দায়রা জজ), কুষ্টিয়া। তারিক হাসান লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সিভিল জজ), কুষ্টিয়া। এছাড়া উপস্থিত ছিলেন, গ্রাম আদালত (এভিসিবি-৩) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার ফিরোজ হোসেন, পোড়াদহ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আরজিনা পারভীন। সার্বিক সঞ্চালনা করেন মিরপুর উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী তৈমুর হায়াতী ও শিউলি আক্তার।
এতে সভাপতিত্ব করেন পোড়াদহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন। ভিডিও দেখানোর পর কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পুরষ্কার প্রদান করা হয়। সার্বিক কাজে সহযোগিতা করেন সংশ্লিষ্ট দপ্তরের গ্রামপুলিশগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সম্প্রতি অনুষ্ঠিত এ আয়োজনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নারী-পুরুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, যুবক ও স্থানীয় গণ্যমান্য দুশতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, স্বল্প খরচে ন্যায় বিচার পেতে সকলকে গ্রাম আদালত মূখী হওয়ার আহব্বান করেন।
ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালত কার্যকর ভূমিকা পালন করছে। আগামী দিনেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে প্রদর্শিত ভিডিওতে গ্রাম আদালতের কার্যক্রম, মামলার সহজ নিষ্পত্তি, স্বল্প খরচে বিচারপ্রাপ্তি এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। স্থানীয় এক শিক্ষক বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজ বিচারপ্রাপ্তির একটি কার্যকর মাধ্যম। অনেকে এখনও এ সেবা সম্পর্কে অবগত নন। তাই জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষকে গ্রাম আদালতমুখী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।









