কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় অবৈধভাবে মাটি কাটার দায়ে অর্থদন্ড

ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ি পুল এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। গতকাল সোমবার (৮ জুন) রাত ৮ টার সময় বাগ গাড়ি পূলের মাঠে অভিযান চালিয়ে মাটি কাটার সরঞ্জামসহ গাড়ি জব্দ করা হলেও জড়িতরা পালিয়ে গেছে। তবে এই অবৈধ মাটি কাটার সাথে স্থানীয় সংসদ সদস্যের ছেলের নাম জড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাগগাড়ি পাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তি ও চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখান থেকে অবৈধ মাটি কাটায় ব্যবহৃত ১টি এসকেভেটর (ভেকু) এবং ২টি ড্রামট্রাক আটক করা হয়। নেপথ্যে এমপিপুত্রের নাম: স্থানীয় একাধিক গোপন সূত্র ও ভুক্তভোগীদের দাবি, ‘ইনসাফ ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান ওই এলাকার তড়িয়া মহালের সর্বোচ্চ দরদাতা হিসেবে কাজ পায়। স্থানীয়দের অভিযোগ, সংসদ সদস্যের ছেলের প্রভাব খাটিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছিল। এমপির ছেলে সোহেল রেজা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহেল রেজা সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন।

তিনি বলেন, “আমি এসবের ভেতর কোনো ভাবেই জড়িত নই। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম জড়ানোর চেষ্টা করছে। ঘটনাস্থলে সরকারি মাটি কাটার অপরাধে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। সহকারী কমিশনার (ভূমি) জানিয়েছেন, সরকারি সম্পত্তি ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর