কুমারখালীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুন ৯, ২০২৬

মোশাররফ হোসেন ॥ কুষ্টিয়া কুমারখালীতে চিরকুট লিখে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। কুমারখালি পৌর শহরের খয়ের চারা মাঠ পাড়া এলাকার স্বামীর বসতঘর থেকে পুলিশ জুলিয়া খাতুন (২৮) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। মৃত গৃহবধূ একই এলাকার জহিরুল ইসলামের মেয়ে। তাঁর স্বামী সাহেদ হোসেন কাতার প্রবাসী। তথ্যসূত্রে জানা যায়, গতকাল সোমবার (৮ জুন) সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়াই। নিহত জুলিয়ার মেয়ে তাহনা (৭) ঘরে এক ফোকর দিয়ে দেখে তার মা ঘরের ডাবের সাথে ঝুলছে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে। এবিষয়ে নিহত গৃহবধূ জুলিয়ার বাবা জহুরুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে জুলিয়া ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে উঠে শুনি আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কি কারণে এমন কাজ করেছে বলতে পারছিনা। গৃহবধূর লাশ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া যায়, চিরকুটে তিনি লেখেন, ‘আমি নিজের ইচ্ছায় মরেছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আমাকে আপনারা সবাই মাফ করে দিবেন। “মা” তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার ভাল মেয়ে হতে পারিনি। তানহাকে তুমি দেখে রেখো।

আর আমার শেষ ইচ্ছে হল আমাকে যেন কোন পুরুষ না দেখে! সেটা তোমরা দেখও, আর আমার লাশটাকে তোমরা কাটা ছেড়া কইরো না এটাই আমার শেষ ইচ্ছে। তোমরা পুলিশের কাছেও  যেও না কেউ। ও ‘মা’ তুমি ঠিকই বলেছিলে আল্লাহর কাছে কিছু চাইলেই পাওয়া যায় না। আমাকে সবাই মাফ করে দিও। এদিকে চিরকুট পাওয়ার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। কোন পক্ষের অভিযোগ না পাওয়ায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।