কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি: অধ্যক্ষ সোহরাব উদ্দিন 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে চেক প্রদান ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (২১ মে) দুপুর ৩টার দিকে জেলা পরিষদের অর্থায়নে চেক প্রদান অনুষ্ঠিত হয়। অসহায় দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা ও শিক্ষার জন্য এবং বিভিন্ন সামাজিক ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানকে আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভার:) পলাশ মন্ডল।

এসময় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুষ্টিয়া জেলায় কর্মরত ক্যামেরা পার্সনদের হাতে আর্থিক সহযোগিতার চেক তুলে দেন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। চেক বিতরণকালে সদর উপজেলা বিএনপির সাবেক নেতা সাংবাদিক আবু বকর সিদ্দিক, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শিক্ষানবিশ অ্যাডভোকেট এস আর শিপন বিশ্বাসসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ। চেক বিতরণকালে বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্যও। কুষ্টিয়া জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় চেষ্টা করা হচ্ছে যেন অসহায় মানুষ তাদের প্রয়োজনীয় সহায়তা পায় এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে।

এই আর্থিক সহায়তা হয়তো সাময়িক স্বস্তি দেবে, তবে আমাদের লক্ষ্য হলো তাদের আত্মবিশ্বাস ও জীবনের সংগ্রামে নতুন শক্তি যোগানো। তিনি আরও বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। জনগণের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।” তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে চলেছেন।

দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করছেন। তাঁর নির্দেশনা ও অনুপ্রেরণায় আজকের এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। জনগণের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর