শহীদ পুলিশ পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শহীদ পুলিশ পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ২০, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা পুলিশের উদ্যোগে ঈদ শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষ্যে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির এর পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ নগদ অর্থ প্রদান করা হয়।

গতকাল মঙ্গলবার (১৯ মে) কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  অনুষ্ঠানে কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) বীর পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট আইজিপির প্রেরিত ঈদ শুভেচ্ছা বার্তা ও নগদ  অর্থ হস্তান্তর করেন। এ সময় পুলিশ সুপার জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের কল্যাণে কুষ্টিয়া জেলা পুলিশ সর্বদা পাশে থাকবে মর্মে আশ্বস্ত করেন।

তিনি আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যারা আত্মত্যাগ করেছেন, জাতি তাদের অবদান কখনো ভুলবে না। জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবার যেন নিজেদের একা মনে না করেন, সে লক্ষ্যে পুলিশ বিভাগ সবসময় তাদের পাশে রয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ। এছাড়া আরও (১), রিজার্ভ অফিস, কুষ্টিয়া সহ জেলা পুলিশের অফিসার ও ফোর্স।