কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে গাঁজাসহ কারবারি আটক

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে ভারতীয় গাঁজাসহ মো. হাসিবুল (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার (১২ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। আটক হাসিবুল মেহেরপুর জেলার গাংনী উপজেলার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের রংমহল বিওপির ধলামাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাসিবুলকে ভারতীয় এক কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে মামলা দায়ের করে গাঁজাসহ তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত এবং চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে সবসময় সতর্ক আছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর