কুমারখালীতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন উনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন উনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১২, ২০২৬

কুমারখালী প্রতিনিধি ॥ পেশার মর্যাদা রক্ষা এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে কুষ্টিয়ার কুমারখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১১ মে) সকাল ৯টায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর এলাকায় কুমারখালী উপজেলা ফারিয়া সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। এ সময় তারা পেশাগত সম্মান ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা সবসময় মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছেন। নিজেদের ‘দালাল’ হিসেবে আখ্যায়িত না করার আহ্বান জানিয়ে তারা মন্তব্য করেন, “আমরা দালাল নই, আমরাও মানুষ।” মানববন্ধন শেষে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের কাছে স্মারকলিপি জমা দেন তারা।