ভেড়ামারায় নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনের অভিযোগ - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলনের অভিযোগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৭, ২০২৬

আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস

 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বারো মাইল ঘাট এলাকায় প্রতিদিন রাতের আঁধারে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করছে উজ্জ্বল স্বর্নকার বাহিনীর প্রধান উজ্জ্বল স্বর্নকার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অতি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে চিহ্নিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিকটবর্তী এলাকা থেকে এই ঝুঁকিপূর্ণ কার্যক্রম চালানো হচ্ছে।

তবে “ভূমি মন্ত্রণালয়ের জারি করা স্মারক (নং ৩১.০০.০০০০.০৫১.৬৮.০১২.১৫ (অংশ-১)-২৩৭) অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৭ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। জনস্বার্থ ও স্থাপনার নিরাপত্তা বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হলেও অভিযোগ রয়েছে যে, তা মানা হচ্ছে না”। অভিযোগে বলা হয়েছে, ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের টিকটিকি পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে উজ্জ্বল স্বর্ণকার বাহিনীর নেতৃত্বে এই অবৈধ বালু উত্তোলন কার্যক্রম পরিচালনা করছে।

তিনি ভেড়ামারা বাহিরচর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন এলাকাবাসী। তবে উজ্জ্বল স্বর্নকারের কাছে উক্ত বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি ৮-৯ বছর বালু ব্যাবসা করি, আমি কোনো ঘাট থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে রাতে বালু উত্তোলন করিনা আর ড্রেজার ফারুক আমার পাড়ার ছেলে, তাকে আমি চিনি, তবে তাঁর অপকর্মে আমি জড়িত না।

স্থানীয়দের মতে, উজ্জ্বল স্বর্ণকার শুধু অবৈধ বালু উত্তোলনই নয়, বিভিন্ন চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গেও সে জড়িত। আরও জানা যায়, পদ্মা নদীকেন্দ্রিক আন্তঃজেলা ডাকাত চক্রের সরদার উজ্জ্বল স্বর্নকারের গ্রামের ড্রেজার ফারুকের অবৈধ ডাকাতি করা স্বর্ন উজ্বল স্বর্নকার ক্রয়-বিক্রয়ে করে ও সকল অবৈধ কর্মকাণ্ড জড়িত ব্যাক্তিদের সাথে তার যোগাযোগ রয়েছে বলে অভিযোগ রয়েছে।

উক্ত বিষয়ে নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী বলেন, বারো মাইল ঘাটের নিচে অবৈধভাবে বালু উত্তোনের তথ্য মাত্র পেলাম, সংশ্লিষ্ট প্রশাসনের সাথে সমন্বয় করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো। এদিকে উল্লেখিত বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অবৈধভাবে ফিলিং বালু উত্তোলনের তথ্য নিয়মিত পাই, অভিযান অব্যাহত রয়েছে,তবে রাতের আধারে মোটা বালু ড্রেজার দিয়ে উত্তোলনের বিষয়ে তথ্য পেলাম,আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।