কুষ্টিয়ায় ঈদে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ঈদে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল নিয়ে এসেছে আকর্ষণীয় অফারসমৃদ্ধ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪। এই ক্যাম্পেইনের আওতায় নির্দিষ্ট কিছু মার্সেল পণ্য কিনে ক্রেতারা জিতে নিতে পারবেন নগদ ১০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার।

এই উপলক্ষে গতকাল বুধবার (৬ মে) সকাল দশটায় কুষ্টিয়ারাজবাড়ী মহাসড়কে লাহিনী  বটতলায় এলাকায় বন্ধু ইলেকট্রনিকস অবস্থিত মার্সেল শোরুমে ডিজিটাল ক্যাম্পেইন, আনন্দ র‌্যালী  মোটরসাইকেল শোভাযাত্রা এবং ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ক্যাম্পেইনে অংশ নিতে ক্রেতাদের মার্সেল ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, সিলিং ফ্যানসহ নির্ধারিত পণ্য কিনতে হবে। এ ছাড়াও অফার হিসেবে রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার, ক্যাশব্যাকসহ নানা আকর্ষণীয় উপহার। মার্সেল কর্তৃপক্ষ জানায়, ঈদকে সামনে রেখে ক্রেতাদের জন্য বিশেষ আনন্দ ও সুবিধা নিশ্চিত করতেই এই ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। আগ্রহী ক্রেতাদের দ্রুত তাদের নিকটস্থ মার্সেল শোরুমে গিয়ে পছন্দের পণ্য ক্রয়ের আহ্বান জানানো হয়েছে।

এদিকে মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালিতে উপস্থিত ছিলেন মার্সেল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের হেড অফ বিজনেস মোঃ রুহিন সাব্বির হোসাইন, ডেপুটি হেড মোঃ মতিউর রহমান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুল ইসলাম রুবেল, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ রোকনুজ্জামান, ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আবু হেনা রনি।

মার্সেল ডিস্ট্রিবিউটর আব্দুল্লাহ আল নোমান ও সোহাগ সরকারের সঞ্চালনায় র‌্যালিটি লাগিনী বটতলার শোরুমের সামনে থেকে কুষ্টিয়া  মেডিকেল কলেজের গেট হয়ে  বটতলায় ফিরে এসে  র‌্যালিটি  সমাপ্ত করেন । র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন মার্সেল সেলস চ্যানেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মার্সেল কর্তৃপক্ষ আশা প্রকাশ করে জানায়, এবারের ঈদ ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা যেমন আধুনিক প্রযুক্তির মানসম্মত পণ্য কিনতে পারবেন, তেমনি বিশাল পুরস্কার জেতার সুযোগও পাবেন।