কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি 

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পুলিশ লাইন্স ও পুলিশ সুপারের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার (০৬ মে) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয় চত্তর এবং পুলিশ লাইন্সের অভ্যন্তরে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

এসময় তিনি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সুস্থ জীবনযাপনের জন্য গাছের বিকল্প নেই। তিনি উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, রিজার্ভ অফিসারসহ পুলিশ লাইন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর