কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কৃষকদের নিয়ে সারা বাংলা কৃষক সোসাইটির দিনব্যাপী বৈশাখী উৎসব 

মোশারফ হোসেন ॥ কুষ্টিয়ার কুমারখালীতে শতাধিক কৃষক-কৃষানিদের নিয়ে সারা বাংলা কৃষক সোসাইটির আয়োজনে হয়ে গেল বর্ষবরণ উদযাপন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের বেড়মানিক এলাকায় গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিল রেখে কৃষকদের অংশগ্রহণে শোভাযাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এসময় বৈশাখী সাজে সজ্জিত হয় কৃষক কৃষানিরা।এতে রঙিন মুখোশ, প্ল্যাকার্ড ও গ্রামীণ ঐতিহ্যে ধারণ করে।

সারা বাংলা কৃষক সোসাইটি ১৪৩৩ বাংলা নববর্ষ উপলক্ষে  কৃষির উপর নানা উপকরণ নিয়ে আলোচনা করা হয়। এতে কৃষি ও কৃষকের উৎসব যেনো কৃষকদের নতুন উদ্যমে তৈরী হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম। সারা বাংলা কৃষক সোসাইটির সভাপতি রিতা ব্রক্ষ, মাঠ সমন্বয়কারী মনিটরিং ইভেলিশন অফিসার মো.আবু হানিফ, আঞ্চলিক প্রকল্প সমম্বয়কারী এস এম রঞ্জু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর