কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১ 

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানে শুকুর আলী (২০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৪ এপ্রিল) এ অভিযান চালানো হয়। গতকাল বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাংমড়কা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন একটি অটোবাইক থামিয়ে তল্লাশি করে মো. শুকুর আলীকে এক কেজি ভারতীয় গাঁজাসহ আটক করা হয়। এ ছাড়া, একই দিন রাত ১১টা ১৫ মিনিটে আশ্রায়ন বিওপির আওতাধীন মুন্সিগঞ্জ মাঠ এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় এক হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়।

পরবর্তীতে রাত ১১টা ৫০ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির টহলদল মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১১৬ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক ও চোরাচালানি পণ্যের মোট আনুমানিক মূল্য ৬ লাখ ১৫ হাজার ৮০ টাকা। বিজিবি সূত্রে আরও জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর