মিরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৯, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ মিরপুরে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড বিজয়ী মিরপুর নাজমুল উলুম সিদ্দিকীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার এম তামিম হাসান প্রধান অতিথির কাছ থেকে পুরষ্কার গ্রহণ করছে। কুষ্টিয়ার মিরপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৮ এপ্রিল) সকালে মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলার এবারের প্রতিপাদ্য ছিলো “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি “।

মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভা.) নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মহিউদ্দিন, উ.প. ও উন্নয়ন প্রকল্পের ইউডিএফ উত্তম কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।