খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৫ই এপ্রিল ২০২৬, ১:২৭ এএম

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সদস্য, বাংলাদেশ হার্ড রিচার্স এ্যসোসিয়েশন কেন্দ্রিয় কমিটির সদস্য, বাংলাদেশ অন্ধ কল্যান সমিতির আজিবন সদস্য বিশিষ্ট সমাজসেবী নিলুফার খানম এ্যানির স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। গতকাল শনিবার (৪ এপ্রিল) সকাল ১০ টায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির প্রাঙ্গনে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশে কার্ডিয়াক সার্জন এর অগ্রদূত কুষ্টিয়ার কৃতি সন্তান অধ্যাপক ডা. এস আর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির চেয়ারম্যান ও স্বাস্থ সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডাঃ একে আজাদ খান। তিনি বলেন, এ্যানি প্রয়াত হলেও তার স্মৃতি জাগ্রত থাকবে। এ্যানি ভালো মানুষ ছিল তার মানবিক কাজগুলো আমরা চলমান রাখবো।
স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিল সদস্য সৈয়দ রেজওয়ানুল কবির, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু । স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান টর্লিন। বক্তব্য রাখেন, কবি সমোর ঘোষ, সাংবাদিক কাজী শহিদুল আলম,
কুষ্টিয়া ডায়াবেটিক হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ মোহনা আফরোজ, সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান লাকী, সাংবাদিক আফম নুরুল কাদের, দৈনিক কুষ্টিয়ার পত্রিকার সম্পাদক ড.আমানুর আমান প্রমুখ। আলোচনা সভার শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়, দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য