কুষ্টিয়ায় তেল নিতে গিয়ে যুবককে জরিমানা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় তেল নিতে গিয়ে যুবককে জরিমানা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৩০, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মোটরসাইকেলের ট্যাংকি খুলে এনে তেল নেওয়ার চেষ্টা করার অভিযোগে রশিদুল ইসলাম (১৬) নামের এক যুবককে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার মল্লিক ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানের সময় ওই যুবক আইনবহির্ভূতভাবে মোটরসাইকেলের ট্যাংকি খুলে এনে তেল নেওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি ধরা পড়লে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।