১৮তে দেশ টিভি কুষ্টিয়ার কুঠিবাড়িতে বর্নাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

১৮তে দেশ টিভি কুষ্টিয়ার কুঠিবাড়িতে বর্নাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৭, ২০২৬

১৮তে দেশ টিভি। মহান স্বাধীনতা দিবসে ১৭ বছর আগে পথচল শুরু হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির। দেড়যুগে পদার্পন উপলক্ষে কুষ্টিয়ায় বর্নাঢ্য আয়োজনে দেশ টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে, বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ১ টায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহের কুঠিবাড়িতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা । এসময় কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালি) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার নওয়াব আলী, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, কুঠিবাড়ি কাস্টোডিয়ান আল আমিনসহ জেলার নন্দিত রাজনৈতিক ব্যাক্তিত্য, শিক্ষাবিদ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় শুভেচ্ছা বক্তব্যে অতিথিরা, অতিতের মত ভবিষ্যতেও বস্তনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশ ও জাতির কল্যানে দেশ টিভি অগ্রনি ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।
বক্তারা আরো বলেন, দেশ টিভি প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রতিষ্ঠানটির প্রশংসা করেন তারা। এ সময় বক্তারা ভবিষ্যতেও দেশ ও জনগণের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। শেষে উপস্থিত অতিথিদের দেশ টিভি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমাপনী বক্তব্য রাখেন দেশ টিভির নিজস্ব প্রতিবেদক নাহিদ হাসান তিতাস। পরে দেশ টিভির প্রতিষ্ঠা বার্ষিকীর বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতান দেশের জনপ্রিয় রবীন্দ্র ও লালন সংগীত শিল্পীরা।