কুষ্টিয়ায় রোটারি ক্লাবের ইফতার অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় রোটারি ক্লাবের ইফতার অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৭, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ৪১৫তম নিয়মিত সভা গতকাল সোমবার (১৬ মার্চ) খেয়া রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনি। রোটারি প্রত্যয় পাঠ ও সার্জেন্ট-এট-আর্মস এর রিপোর্ট দেন রোটাঃ মোঃ ফখরুল আলম মিলন। ক্লাবের সেক্রেটারি ও প্রেসিডেন্ট নমিনি রোটাঃ সাব্বির আল আনছারী তার রিপোর্ট দেন।

ট্রেজারার রোটাঃ মোঃ শাহিনুর রহমান তার রিপোর্ট দেন। সভায় নবাগত  সদস্য সোহেল রানা মামুনকে পিন পরিয়ে বরণ করে নেন চার্টার সেক্রেটারি রোটাঃ মোঃ ফরহাদ আলী খান। রোটাঃ পিপি মোঃ আকাম উদ্দীন ধন্যবাদ প্রস্তাব জ্ঞাপন করেন। ইফতারের পূর্ব মুহূর্তে মোনাজাত করেন এডিটর রোটাঃ পিপি মোঃ ওবাইদুর রহমান। সভায় ছেউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে পিওর ড্রিংকিং ওয়াটার প্রজেক্ট আগামী মাসে উদ্বোধনের সিদ্ধান্ত নেয়া হয়। সদস্যবৃন্দ ক্লাবের প্রেসিডেন্ট রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনির জন্মদিনে ফুলেল শুভেচছা জানান।

বক্তব্য রাখেন আইপিপি রোটাঃ রুয়াইম রাব্বি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটাঃ পিপি আবু হাসান লিটন, রোটাঃ পিপি কাজী আলো, রোটাঃ পিপি এ্যাডঃ মোসাদ্দেক আলী মনি, রোটাঃ বিশ্বজিৎ সাহা সন্টু, রোটাঃ মোঃ রোকনুজ্জামান নান্টু, রোটাঃ ডাঃ বিশ্বনাথ পাল, রোটাঃ জেসমিন হোসেন মিনি, রোটাঃ গোপা সরকার, মোঃ আহসানুল হক আদলু, রোটাঃ এম এম জোবায়েদ রেজা, রোটাঃ শাহিনুর রহমান শাওন প্রমুখ।