কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৬, ২০২৬

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কে ইউ জে)-এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৫ মার্চ ২০২৬) বিকেলে কুষ্টিয়া শহরের বাবর আলী রেলগেট সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ের ২য় তলায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন সেলিমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী মাহবুব, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান কুমার উপস্থিত ছিলেন।

এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজের নানা অসঙ্গতি তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলকে নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন করা হয়।