কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম বিপ্লব-এর ব্যক্তিগত উদ্যোগে ও এক ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মার্চ) ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, বিএনপি সবসময় আইনের শাসনে বিশ্বাসী। তাই সবাইকে নিয়ে রাজনীতি করতে চায়। জুলুম-নির্যাতন সহ্য করেও যারা রাজপথ ছাড়েননি, তারাই দলের ভবিষ্যৎ। তৃণমূলের নেতাকর্মীরাই হবে বিএনপির মূল চালিকা শক্তি। অনুষ্ঠানের প্রধান বক্তা ও কেন্দ্রীয় বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক এমপি, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শিপন বিশ্বাস। উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিএনপি নেতা বশিরুল আলম চাঁদ, সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু, বিএনপি নেতা আব্দুল আজিজ মিলন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা বিএনপির সদস্য আবু তালেব, আলামিন কানাই, অ্যাডভোকেট খাদেমুল ইসলাম, বিএনপি নেতা আনিসুজ্জামান ডাবলু, এসএম গোলাম কবির, মোকারম হোসেন মোকা। এছাড়া সদর উপজেলার ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা, পৌর ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ জাহিদুল ইসলাম বিপ্লব বলেন, “দল করতে গিয়ে অগণিতবার হামলা, মামলা ও কারাবরণের শিকার হয়েছি। তবুও জীবন বাজি রেখে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে দলীয় কর্মসূচি সফল করেছি। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার একমাত্র সম্বল। আমি আগামী সদর উপজেলা নির্বাচনে আপনাদের হয়ে লড়তে চাই। ইনশাআল্লাহ জয়লাভ করে আমি আপনাদের সেবক হিসেবে জীবন উৎসর্গ করব।” অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে এবং বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়ও দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিসের সভাপতি বশির আহমেদ। এ সময় উপস্থিত সবাই মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সংশ্লিষ্ট সবার মঙ্গল কামনায় আন্তরিকভাবে মোনাজাতে অংশগ্রহণ করেন।
