বিশেষ প্রতিনিধি ॥ বিশ্ব কিডনি দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৯টায় সোনার বাংলা ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার পরিচালনায় এবং ইমদাদ সিতারা কিডনি ডায়ালাইসিস সেন্টারের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোনার বাংলা ফাউন্ডেশন কুষ্টিয়া জেলার পরিচালক আফতাব উদ্দিন আহমেদ ও ড. মাহাবুবা হাসানের সার্বিক তত্ত্বাবধানে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় কুষ্টিয়া পৌর গোরস্থান সংলগ্ন সোনার বাংলা ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা কার্যালয় থেকে কিডনি দিবসের র্যালি শুরু হয়। র্যালি শেষে কিডনি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা কিডনির বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন।
