কুমারখালী প্রতিনিধি ঃ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীতে এক হাজার জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ বস্ত্র হিসেবে শাড়ী, লুঙ্গী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার (১১ মার্চ) সকালে হলবাজার এলাকায় এন আই আনছার ফাউন্ডেশনের উদ্যোগে এই বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামাণিক।
তিনি বলেন, ঈদের আনন্দ সকল শ্রেণি পেশার মানুষের মাঝে ভাগাভাগি করতে এমন বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। সমাজের সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি। উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া আনছার মিলনের পরিচালনায় এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
