রঞ্জুউর রহমান ॥ কুষ্টিয়ায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ( ১০ মার্চ ) সকাল দশটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর উপপরিচালক ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া, কুষ্টিয়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুপালি খাতুন, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আল মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ।
সভায় উপস্থিত বক্তারা বলেন, কৃষি আমাদের দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকের উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মানসম্মত সার ও বীজের সহজলভ্যতা অত্যন্ত জরুরি। তাই বাজারে যেন কোনো ধরনের ভেজাল সার বা নিম্নমানের বীজ সরবরাহ না হয় এবং কৃষকরা সঠিক সময়ে ন্যায্যমূল্যে এসব উপকরণ পান। সেটি নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। এই কমিটির কার্যকর তদারকি ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা আশা করি জেলার কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষকরা আরও বেশি উপকৃত হবে।
