কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

বিভিন্ন কর্মসূচি ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস। মঙ্গলবার (৭ মার্চ) দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর সেই ১৮ মিনিটের ঐতিহাসিক ভাষণটি বাজানো হয়।

ইবিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

ইবিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস পালিত
ইবিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

এদিন দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‌্যালিটি প্রশাসন ভবন চত্বর থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানসহ বিভিন্ন বিভাগ ও অফিসের শিক্ষক-কর্মকর্তারা।

Glive24.com Logo 252x68 px White ইবিতে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিবস পালিত

 

র‌্যালি শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, শাখা ছাত্রলীগ পুষ্পস্তবক অর্পণ করে।

শ্রদ্ধা নিবেদন শেষে মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর