খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৫ই আগস্ট ২০২৩, ২:৫৫ পিএম

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে শিক্ষার্থীদের মাঝে ৭৪ টি ফলজ ও বনজ গাছ বিতরণ, প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজনে শনিবার ( ৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া, উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা শেষে গাছ বিতরণ হয়।
ইউএনও বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, থানার পরিদর্শক (তদন্ত) সুকল্যাণ বিশ্বাস, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, কুমারখালী পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাক মমতাজ বেগম, কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) বিনয় কুমার সহ প্রমূখ।
![]()
মন্তব্য