কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

৩৮ দিনের লম্বা ছুটিতে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি ॥  পবিত্র রমজান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শুভ দোলযাত্রা, শব ই ক্বদর, ঈদ-উল-ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ৩৮  দিনের ছুটিতে গেছে ইসলামী বিশ্ববিদ্যালয়। গত ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। তবে আগামী ১৫ মার্চ পর্যন্ত অফিসসমূহ খোলা থাকবে। পাশাপাশি ক্যালেন্ডারে নীলচিহ্নিত দিন গুলোতে কোন বিভাগ চাইলে পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে রেজিস্ট্রার অফিস। গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে রমজান চলাকালে অফিস সময়সূচি নির্ধারণ করে দেওয়া হয়। 

এতে বলা হয়, পবিত্র রমজানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকাল ৯ টা হতে বিকাল ৩:৩০ টা পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে দুপুর ১:১৫ মিনিট থেকে ১:৩০ টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি দেওয়া হবে। এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি ১ দিন এবং ১৬ হতে ২৭ মার্চ পর্যন্ত মোট ১২ (বারো) দিন শব-ই-কদর, ঈদ-উল-ফিতর, সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে অফিসসমূহ বন্ধ থাকবে। অফিস বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে। অফিস আদেশে ছুটি শেষে আগামী ২৮ মার্চ অফিস খোলার দিন প্রতিটি বিভাগে/অফিসের কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিত/অনুপস্থিতির প্রতিবেদন সকাল ১১ টার মধ্যে রেজিস্ট্রারের কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

Tags :

ওয়াসিফ আল আবরার - ইবি প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর