কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স
প্রকাশ: ১১ই আগস্ট ২০২৬, ১:২৪ এএম

কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আখতারকে অপসারণে ছাত্রদলের দেওয়া ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষে হয়েছে গতকাল সোমবার (১০ আগস্ট) দুপুরে। তবে এদিন মাঠে কোনো আন্দোলনকারীকে দেখা যায়নি। সকাল ১১টায় সরেজমিন উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদ চত্বরে পুলিশের টহল টিম রয়েছে।
কার্যালয়ে নিয়মিত দাঁয়িত্ব পালন করছেন ইউএনও। তবে সেখানে ছাত্রদলের কোনো নেতাকর্মী বা আন্দোলনকারী কাউকে দেখা যায়নি। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাধারণ জনতা বলেন, ফ্যামেলি কার্ড ইস্যুতে বিএনপির অভ্যন্তরীণ অন্ত কোন্দলের শিকার হয়েছেন ইউএনও ফারজানা আখতার। ছাত্রদলের একাংশ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এমন আন্দোলন করেছিলেন। এরআগে গত রোববার কুমারখালী পতিত স্বৈরাচার বিরোধী নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ এবং ইউএনওর কার্যালয ঘেরাও কর্মসূচির আয়োজন করে উপজেলা ছাত্রদল।
এতে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্রজনতাও। এ সময় ইউএনও কার্যালয়ের কেচিগেট খুলে ভিতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরে অবরুদ্ধ অবস্থায় দ্বিতীয় তলায় দাঁড়িয়ে নিয়োগপ্রাপ্তদের পুনরায় যাচাই-বাছাইয়ের আশ্বাস দিলে দুপুর একটার দিকে ২৪ ঘণ্টার মধ্যে ইউএনওকে অপসারণের আলটিমেটাম দিয়ে উপজেলা পরিষদ চত্বর ত্যাগ করেন আন্দোলনকারীরা।
উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান ও সদস্য সচিব আবু কাউসার অপুর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচিতে সংরক্ষিত মহিলা এমপির প্রতিনিধি সাজেদা পারভিন, পান্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুদরতে নুর, কুমারখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয় হোসেন, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলন কমিটির সাবেক মুখপাত্র আশরাফুল ইসলাম তিহা, কুমারখালী পৌর ছাত্রদল নেতা কামরুজ্জামান সোয়াদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের কয়েক’শ ছাত্রদল ও ছাত্রজনতা অংশ নেন। কর্মসূচি শেষে উপজেলা
ছাত্রদলের সদস্য সচিব আবু কাউসার অপু সাংবাদিকদের জানিয়েছিলেন, ছাত্রদলের যোগ্য ছেলেপেলে থাকলেও ফ্যামেলি কার্ডে শুমারিতে প্রায় ৫০ জন আওয়ামী লীগ ও জামায়াতের লোকজন নিয়োগ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ্য এবং ইউএনওর কার্যালয ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল (সোমবার দুপুর) ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও ফারজানাকে অপসারণ করতে হবে।
গতকাল সোমবার দুপুরে মুঠোফোনে ছাত্রদল নেতা আবু কাউসার অপু বলেন, সিনিয়র নেতাকর্মীদের নির্দেশনায় আন্দোলন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে অন্ষ্ঠুানের মাধ্যমে বিস্তারিত সাংবাদিকদের জানানো হবে। তবে এখবর লেখা পর্যস্ত ছাত্রদলের পক্ষে কিছুই জানানো হয়নি। অভিযোগ অস্বীকার করে ইউএনও ফারজানা আখতার বলেন, ‘ আজ (গতকাল) কোনো আন্দোলন হয়নি। শুমারিতে নির্বাচিত কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য