কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

সাপের কামড়ে বাংলাদেশির মৃত্যু: ১৭দিন পর লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপার ভারত ভূ-খণ্ডে সাপের কামড়ে বুলবুল বিশ্বাস ওরফে বুলা বিশ্বাস (৪৫) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হলে ১৭দিন পর তার লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। রবিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার লাশ নিয়ে আসা হয় দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর চাইডোবা গ্রামে।

সাপের কামড়ে বাংলাদেশির মৃত্যু: ১৭দিন পর লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ

সাপের কামড়ে বাংলাদেশির মৃত্যু: ১৭দিন পর লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ
সাপের কামড়ে বাংলাদেশির মৃত্যু: ১৭দিন পর লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ

পরে রাতেই তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর হিমাগারে রাখা বুলবুল বিশ্বাস ওরফে বুলা বিশ্বাসের লাশ বুঝে নেন বাংলাদেশ থেকে লাশ নিতে যাওয়া রামকৃষ্ণপুর ইউনিয়নের সদস্য মজির উদ্দিন মেম্বার। রবিবার সকালে তার লাশ বুঝে নিয়ে ভারতের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের দর্শনা সীমান্তে নেয়া হয়। সেখানে সন্ধ্যায় অপেক্ষারত নিহত বুলা বিশ্বাসের পরিবারের লোকজন কফিনবন্দি লাশ বুঝে নিয়ে নিজ গ্রামে নেয়।

এর আগে ২৪ আগস্ট ভোররাত সাড়ে ৪টার দিকে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৫৪/১০-এস সীমান্ত পিলার সংলগ্ন মোহাম্মদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার কাচারীপাড়া সীমান্তে তাকে বিষাক্ত সাপে কামড় দিলে সে মারা যায়। পরে ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ কাচারীপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল নিহত বুলা বিশ্বাসের মরদেহ উদ্ধার করে জলঙ্গী থানা পুলিশে সোপর্দ করে। জলঙ্গী থানা পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর মর্গে পাঠানো হয়।

Glive24.com Logo 252x68 px White সাপের কামড়ে বাংলাদেশির মৃত্যু: ১৭দিন পর লাশ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ

বুলা বিশ্বাসের লাশ দাফনের বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, অবৈধভাবে ভারতে প্রবেশকালে সাপের কামড়ে মোহাম্মদপুর চাইডোবা গ্রামের উজির বিশ্বাসের ছেলে বুলু বিশ্বাস মারা যায়। রবিবার তার লাশ ফেরত দিলে রাতেই নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর