কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে ৫০ নারী পেলেন সেলাই মেশিন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ৫০ জন দুস্থ ও অসহায় নারীকে জীবিকার্জনের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ২০২২- ২৩ অর্থবছরে টিআর প্রকল্পের আওতায় শুক্রবার (২১ জুলাই) সকালে কুমারখালী পাবলিক লাইব্রেরি এলাকায় তাঁদের মাঝে মেশিন প্রদান করা হয়।

কুমারখালীতে ৫০ নারী পেলেন সেলাই মেশিন

কুমারখালীতে ৫০ নারী পেলেন সেলাই মেশিন
কুমারখালীতে ৫০ নারী পেলেন সেলাই মেশিন

সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া -০৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, ‘ যাঁর কেউ নেই, তাঁর আছে শেখ হাসিনা। শেখ হাসিনা আপনার স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন উপহার দিয়েছেন। আপনার মেশিনটির সঠিক ব্যবহার করবেন এবং শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে ৫০ নারী পেলেন সেলাই মেশিন

Tags :

মোশাররফ হোসেন - কুমারখালী প্রতিনিধি | কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর