কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০এপ্রিল) কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল
কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাক্তার গোলাম মওলার আমন্ত্রণে ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সর্বস্তরের মানুষ অংশ নেন। এতে কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাক্তার গোলাম মওলার সভাপতিত্বে এবং রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দদের সার্বিক পরিচালনায় ইফতারের আগে এক সংক্ষিপ্ত মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে অংশ নেন কুষ্টিয়ার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা জজ কোর্টের বিজ্ঞ (জিপি) এডভোকেট আ স ম আক্তারুজ্জামান মাসুম।

কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক পি এম সিরাজুল, দৈনিক কুষ্টিয়া বার্তার সম্পাদক খাদিমুল ইসলাম, নিউজ২৪ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক জাহিদুজ্জামান, চ্যানেল২৪ টিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, দৈনিক আলোকিত বাংলাদেশের কুষ্টিয়া জেলা প্রতিনিধি আরিফুর ইসলাম আরিফ, জেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি আহসান আলী? সোহান’স কোচিং সেন্টারের পরিচালক নাহিদুল ইসলাম সোহান প্রমুখ।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

এসময় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আ স ম আক্তারুজ্জামান মাসুম ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে বলেন,যার যার অবস্থান থেকে কুষ্টিয়ার উন্নয়নে এগিয়ে আসতে হবে। সুন্দর কুষ্টিয়া গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে এ ক্ষেত্রে সাংবাদিকদের ভুমিকা রাখতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবার প্রতি আহবান জানান তিনি।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর