কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় যুব দক্ষতা দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

যুব দক্ষতা দিবস উপলক্ষে শনিবার কুষ্টিয়া সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ রেজাউল হকের নেতৃত্বে র‌্যালীটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে কাষ্টমস মোড়, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক হয়ে কালেক্টরেট চত্বর হয়ে পুনরায় কলেজ ক্যাম্পাসে শেষ হয়।

কুষ্টিয়ায় যুব দক্ষতা দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

কুষ্টিয়ায় যুব দক্ষতা দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
কুষ্টিয়ায় যুব দক্ষতা দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

র‌্যালীতে স্কুলের শিক্ষক ও বেসিক মেনটেনেন্স কোর্সের শিক্ষার্থীরা অংশ নেন। পরে কলেজ ক্যাম্পাসে “সম্ভাবনাময় ভবিষ্যত বিনির্মানে, শিক্ষক, প্রশিক্ষক ও যুব শক্তির দক্ষতা উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ প্রকৌশলী রেজাউল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কলেজের শিক্ষক, তরিকুল ইসলাম, আব্দুল বারী, আসাদুজ্জামান, পলাশ কুমার ঘোষ, আসলাম হোসাইন, মীর রিয়াদ ফেরদৌস, নজরুল ইসলাম, মীর আদুল আজিম আরজু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের পদার্থ বিভাগের শিক্ষক ইখতিয়ার আলম।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় যুব দক্ষতা দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর