কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মোমিনুল আজম ফাউন্ডেশন এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

কুষ্টিয়ার কৃতি সন্তান ও আন্তর্জাতিক শিশু সংগঠক আশরাফউদ্দিন নজু সহযোগিতায় এবং মোমিনুল আজম ফাউন্ডেশনের আয়োজনে অসহায় পরিবারের মুখে একটু হাসি ফোটাতে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

কুষ্টিয়ায় মোমিনুল আজম ফাউন্ডেশন এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

কুষ্টিয়ায় মোমিনুল আজম ফাউন্ডেশন এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ
কুষ্টিয়ায় মোমিনুল আজম ফাউন্ডেশন এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

রবিবার সকালে কুষ্টিয়া থানাপাড়াস্থ আশরাফউদ্দিন নজুর বাসভবনে এই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অসহায় হতদরিদ্র পরিবারের ১০ জন নারীকে সেলাই মেশিন উপহার হিসেবে দেওয়া হয়েছে।

এসময় আশরাফউদ্দিন নজু বলেন, কিছু টাকা দিলে হয়তো কয়েক দিনের খাবার কিনতে পারবেন। এতে ওই পরিবারটি কয়েকদিনের জন্য উপকৃত হবে। আমি চেয়েছি এমন কিছু করতে যেটা তাদের পরিবারের জন্য দীর্ঘমেয়াদী উপকার হয়।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় মোমিনুল আজম ফাউন্ডেশন এর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মিরাজুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ঈদ উপলক্ষে গত সপ্তাহে আশরাফউদ্দিন নজু দেড়শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর