মিরপুর মেসার্স মল্লিক ফিলিং স্টেশনে সাংবাদিকদের লাঞ্ছনা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুর মেসার্স মল্লিক ফিলিং স্টেশনে সাংবাদিকদের লাঞ্ছনা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ৩, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরের মেসার্স মল্লিক ফিলিং স্টেশনে গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) জ্বালানি তেল বিতরণ নিয়ে চরম অরাজকতা চলছে।সেখানে বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন থাকা সত্ত্বেও তাদের সামনেই নিয়ম ভেঙে উল্টো দিক দিয়ে মোটরসাইকেল প্রবেশ করিয়ে তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে, এবং অবাধে বোতলে করে তেল বিক্রি করা হচ্ছে। অথচ প্রশাসনিকভাবে দাবি করা হচ্ছে যে সবকিছু সুশৃঙ্খলভাবে চলছে।

সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো, সাংবাদিকরা যখন এই অনিয়মের সত্য ভিডিও চিত্র ধারণ করতে যাচ্ছিল, তখন সেখানে তাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করা হচ্ছে। পুলিশ ও বিজিবি সদস্যদের সামনেই সাংবাদিকদের অপমানিত ও লাঞ্ছিত করার চেষ্টা চালানো হচ্ছে, বলে অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী নেতা, ও পাম্পের অসাধু কর্মচারীদের কয়েকজন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পথে এক বড় অন্তরায়, হয়ে ওঠেন সে সময়।  এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সাংবাদিক মহল, সুশীল সমাজ, ও সাধারণ জনগণ।