মিরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা - কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা 

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১০, ২০২৬

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় এই সভার আয়োজন করা হয়। উক্ত সভায় মিরপুর উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় প্রেসক্লাবের প্রতিনিধিগণ উপস্থিত থেকে নববর্ষের কর্মসূচি বাস্তবায়নে বিস্তারিত আলোচনা করেন।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন: সভায় গুরুত্বপূর্ণ মতামত ও পরিকল্পনা পেশ করেন উপজেলা-কৃষি অফিসার আব্দুল আল মামুন, উপজেলা-প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আব্দুল্লাহিল কাফি এবং উপজেলা-প্রকৌশলী মেহেদী হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছের উদ্দিন আহম্মদ। সাংবাদিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শামসুল হক, সাধারণ সম্পাদক খন্দকার মোঃ রিপন,

এবং যুগ্ম সম্পাদক মোঃ জালাল উদ্দিন। এছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মীর হাসান এবং মোঃ জিকো মন্ডল। সভায় বক্তারা বলেন, বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষকে যথাযথ মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এই আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।