কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহেল রানা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি কুষ্টিয়া। গ্রেপ্তারকৃত সোহেল রানা কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাকিলাদহ গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. উজ্জল মন্ডল এবং মায়ের নাম মোছা. ইঞ্জিরা খাতুন।

গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাকিলাদহ গ্রামের হাউসের মোড়সংলগ্ন একটি কালভার্টের ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল কাকিলাদহ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সোহেল রানাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  এসআরবি জানায়, উদ্ধার করা ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কুষ্টিয়ার মিরপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর