কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরের মাদক ব্যবসায়ী রুহুল গাঁজাসহ আটক

আমিন হাসান ॥ মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ রুহুল শেখ নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে। গতকাল সোমবার (০১ জুলাই) সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী এলাকা থেকে রুহুল শেখকে আটক করা হয়। আটক রুহুল শেখ কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুরিপোল গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে জেলা গেয়েব্দা শাখা এসআই সাহেব আলী সংগীয় ফোর্সসহ মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামের জনৈক মোঃ হাবিবুর রহমানের বাড়ির সামনে নওয়াপাড়া কাথুলী সড়ক থেকে রুহুল আমিনকে আটক করে। এসময় তার নিকট থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা করা হয়েছে।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর