কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারা সরকারি কলেজে নবীন বরণ 

ভেড়ামারা প্রতিনিধি  ॥ কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজ চত্বর ফুটবল মাঠে উচ্চ মাধ্যমিক ও বিএমটি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও রোভার স্কাউটস শিক্ষার্থীদের মাঝে সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। 

 

ভেড়ামারা সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণি ও বিএমটি একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তার। 

 

বক্তব্য রাখেন, ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও নবীন বরণ অনুষ্ঠানের আহবায়ক আবু জাফর মোহাম্মদ মহসীন, শিক্ষক পরিষদ সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের প্রধান হেলাল উদ্দিন, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আয়ুব আলী, অর্থনীতি বিভাগের প্রধান মৌদুদ আহমেদ, ইংরেজি বিভাগের প্রভাষক আমিরুল ইসলাম,  ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান ও রোভার স্কাউটস সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ। 

 

এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইংরেজি বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম ও ভূগোল বিভাগের প্রভাষক জনি কায়সার। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং রোভার স্কাউট সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক ও আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর