কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় ২ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের  অপরাধে দু’টি পরিবহনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

শনিবার (৩০ মে) দুপুরে ভেড়ামারা কোচ স্ট্যান্ড এলাকায় বিভিন্ন কাউন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আমিরুল আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে এসবি কাউন্টারকে ৫ হাজার ও হানিফ কাউন্টারকে ৫ হাজার করে মোট দু’টি পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে সড়ক পরিবহন আইনে উক্ত জরিমানা আদায় করা হয়।

 

ইউএনও মো: আমিরুল আরাফাত জানান, যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই। ভোক্তা অধিকার ও আইন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর