কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় জাল নোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা ‎

ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল ‎বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ভেড়ামারা উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে সোনালী ব্যাংক পিএলসি, ভেড়ামারা শাখা।

‎

‎কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহী অফিসের যুগ্মপরিচালক মো. হেলাল পারভেজ ও উপপরিচালক মো. আব্দুস সোবাহান।

‎

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, কুষ্টিয়ার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ শহিদুল ইসলাম।

‎

‎কর্মশালায় জাল নোট শনাক্তকরণ, জাল নোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। জাল নোটের বিস্তার রোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার এবং সন্দেহজনক নোট লেনদেনের ক্ষেত্রে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর