খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১২ই সেপ্টেম্বর ২০২৩, ৩:২২ পিএম

কুষ্টিয়ায় র্যাবের অভিযানে ভেজাল প্রসাধনী তৈরি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে মালিক সাব্বির হোসেন (৩২) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাব্বির হোসেন কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর এলাকার এসএম ওসমান গনির ছেলে।

র্যাব সূত্রে জানাযায়, র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি আভিযানিক দল সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়াকে সাথে নিয়ে ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ সকাল ৮ টার সময় কুষ্টিয়া জেলার সদর উপজেলার হাটশ হরিপুর এলাকায় তাসফিয়া ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানে ভেজাল প্রসাধনী তৈরি কারখানায় ভেজাল প্রসাধনী তৈরি করে ক্রয়/বিক্রয় করে আসছে।
সেই মোতাবেক ক্যাম্পের একটি আভিযানিক দল সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া’কে সাথে নিয়ে প্রতিষ্ঠানে একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রতিষ্ঠানের মালিক সাব্বির হোসেন (৩২)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন, যার মামলা নং-২০৩/২০২৩, তারিখঃ ১২ সেপ্টেম্বর ২০২৩।

পরবর্তীতে সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া এর উপস্থিতিতে হেফাজতে প্রতিষ্ঠানে থাকা ভেজাল প্রসাধনী তৈরি কারখানায় ভেজাল প্রসাধনী তৈরি করা উপকরণ সমূহ ধ্বংস করা হয়।
মন্তব্য