কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভিশন কুষ্টিয়া কর্তৃক হাটশ হরিপুরে মাদ্রাসায় জেনারেটর প্রদান

বিশেষ প্রতিনিধি ॥ ভিশন কুষ্টিয়া কর্তৃক হাটশ হরিপুরের একটি এতিমখানায় জেনারেটর প্রদান অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ভিশন কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বায়তুন নূর-নূরাণী হাফেজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এ জেনারেটর প্রদানের উদ্যোগ গ্রহণ করেন। গতকাল বুধবার (২০ মে) রাত ৭টার দিকে ভিশন কুষ্টিয়া’র উপদেষ্টা লিনা জাকির এর সার্বিক ব্যবস্থাপনায় জেনারেটর প্রদান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সভাপতিত্ব করেন ভিশন কুষ্টিয়া’র সভাপতি খোন্দকার আব্দুল মজিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাটশ হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী।

সময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের শিক্ষার পরিবেশ উন্নয়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিদ্যুৎ এর পাশাপাশি জেনারেটরটি সহায়ক হিসেবে কাজ করবে। শিক্ষার্থীদের পাঠদান ও আবাসিক কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে। অনুষ্ঠানে মাদ্রাসা কর্তৃপক্ষ ভিশন কুষ্টিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জেনারেটরটি প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও আবাসিক এতিম শিশুদের জন্য অনেক উপকার বয়ে আনবে। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর